অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে মীর আখতার হোসাইন ৯ দশমিক ৪৩ শতাংশ, বারাকা পাওয়ার ৮ দশমিক ১১ শতাংশ, এটলাস বাংলাদেশ ৬ দশমিক ৭৫ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৬ দশমিক ৪৯ শতাংশ, জাহিন স্পিনিং ৫ দশমিক ৪৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান ৫ দশমিক ০৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক ৪ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
—জা.অর্থনীতি/এএইচএ