Print Date & Time : 08 November 2026 Sunday 11:17 am

ইরানে সামরিক অভিযান শেষ: রুবিও

image

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন,  ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যাওয়ার অর্থই হলো 'অপারেশন এপিক ফিউরি'র অধীনে ইরানের ওপর হামলা আনুষ্ঠানিকভাবে 'শেষ' হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির এই শীর্ষ কূটনীতিক বলেন, 'সামরিক অভিযান শেষ। সেই ধাপ আমরা শেষ করেছি। এখন আমরা ‘প্রজেক্ট ফ্রিডম’-এ এগোচ্ছি।'

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও দাবি করেন, ‘প্রজেক্ট ফ্রিডম’কে 'ফেভার টু দ্য ওয়ার্ল্ড' হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ইরান হরমুজের নিয়ন্ত্রণ নেওয়ার পর সমুদ্রে আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়।

রুবিও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে ৮৭টি দেশের প্রায় ২৩ হাজার বেসামরিক মানুষ উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিলো।

এ সময় তিনি ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকেও বেশ জটিল ও হতাশাজনক বলে তুলে ধরেন।

—জা.অর্থনীতি/জেআরটি