নিজস্ব প্রতিবেদক: বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র (ICSBA) আয়োজিত ‘ICSBA Student Fellowship Programme: Certificate Distribution and Closing Ceremony’ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০ টায় ঢাকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) এবং বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের সম্মানিত ট্রাস্টি জনাব মো. বিল্লাল হোসেন খান।
অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত পাঁচজন গবেষক ছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকরা উপস্থিত ছিলেন। বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মবিনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মো. বিল্লাল হোসেন খান ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে বইমুখী করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে, যা জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক জনাব সাবিনা আলম ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের গবেষণাকর্মের বিভিন্ন দিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এসব গবেষণা বাংলাদেশের প্রত্নতত্ত্বচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে।
সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় শুরু হওয়া দ্বিতীয় পর্বে ফেলোশিপপ্রাপ্ত পাঁচজন গবেষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাঁদের গবেষণাকর্ম তুলে ধরেন। উপস্থাপিত গবেষণাগুলো উপস্থিত একাডেমিশিয়ান ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। বিশেষ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এর স্থাপত্য বিভাগের গবেষক রবিউল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষক সাদিয়া আফরিন এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর স্থাপত্য বিভাগের গবেষক মেহেদী হাসানের গবেষণা বিশেষ প্রশংসা অর্জন করে।
ICSBA ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের নাম ও গবেষণার বিষয়
১. রবিউল ইসলাম
গবেষণার শিরোনাম: Heri-[Trade]: Future-Proofing Neglected Heritage in Bangladesh through Adaptable Cultural Industrialization (A Case of Nagar Kasba, Munshiganj, Bangladesh)
বিভাগ: স্থাপত্য বিভাগ, RUET
২. তাসমিয়া আক্তার
গবেষণার শিরোনাম: Exploring the Features, Characteristics, and Archaeological Landscape of Qasba of Bengal Sultanate: A Case Study of Qasba of Brahmanbaria
বিভাগ: প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৩. সাদিয়া আফরিন
গবেষণার শিরোনাম: Exploring Cultural Contacts through Inland and Maritime Trade: An Archaeological Study of Samata’s Role in Connecting Land and Sea
বিভাগ: প্রত্নতত্ত্ব বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
৪. কাজী রাফিদা ফারিয়া
গবেষণার শিরোনাম: Role of Site Museum in Heritage Sites: Reappraisal on the Site and Settings of Kantanagar Archaeological Museum, Kaharole, Dinajpur
বিভাগ: প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫. মেহেদী হাসান
গবেষণার শিরোনাম: Addressing an Oxbow Community: Creating a Sense of Belonging for Hodi Ethnic Group
বিভাগ: স্থাপত্য বিভাগ, MIST
—জা. অর্থনীতি/আরএস