Print Date & Time : 27 October 2026 Tuesday 04:43 pm

নিজেকে কার মনে রাখতে বললেন মেহজাবীন

image

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার নতুন অবকাশযাপনের ছবিকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন তিনি। বাইরের আবহাওয়া অনেক ঠান্ডা হওয়ায় কার মনে যেনো নিজেকে রাখতে বললেন এই অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন তার ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে তার নান্দনিক ফ্যাশন লুক এবং মনোমুগ্ধকর লোকেশন নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে, তৈরি হয় ব্যাপক সাড়া। 

পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে তার স্বামী জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবকেও দেখা গেছে। শেয়ার করা ওই পোস্টের ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘তোমার মনে আমার জন্য জায়গা রেখো, বাইরে অনেক শীত।’ মন্তব্যের ঘরে নেটিজেনরা অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে তাকে রীতিমতো প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই আবার তাদের জুটি নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানান। 

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী শোবিজ অঙ্গণে পা রাখেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। তার অভিনীত প্রথম নাটক ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ বেশ আলোচিত হয়। মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করে নিজের প্রতিভার জানান দেন তিনি। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে দেশের অন্যতম আলোচিত অভিনেত্রী মেহজাবীন। 

—জা. অর্থনীতি/এনএ