Print Date & Time : 26 October 2026 Monday 10:05 pm

আজ বিশ্বের কোন কোন দেশে ঈদ?

image

নিউজ ডেস্ক: বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দেশব্যাপী পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। 

এই উৎসবকে ঘিরে দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয় গত ১৮ মে। সেদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়, ২৮ মে সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও অংশ নেন বিভিন্ন দলের শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তারা।

আজ বাংলাদেশ ছাড়াও বিশ্বের যেসব দেশে ঈদ উদযাপিত হচ্ছে-

ভারতের অধিকাংশ রাজ্যে, শ্রীলংকায়, গায়নায়, কোমোরোসে, ব্রুনাই, দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে এবং সাউথ আফ্রিকাতে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। 

—জা. অর্থনীতি/এনজে