Print Date & Time : 28 October 2026 Wednesday 08:16 am

হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না তুরস্ক

image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে সকারুস দল। 

ম্যাচের শুরুতে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছিল ২০০২ সালের পর বিশ্বকাপে ফেরা তুরস্ক। কিছু সময় পরই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ভোগানোর সুযোগ খুঁজে পায় অস্ট্রেলিয়া। বিশেষ করে মোহাম্মদ তুরে ও ইরানকুন্দার গতিকে কাজে লাগিয়ে একাধিকবার দ্রুত আক্রমণে ওঠে তারা।

প্রথম গোলটিও আসে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে। গোলরক্ষক বিচের দ্রুত থ্রো থেকে আক্রমণের সূচনা হয়। পরে ওকন নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন এগিয়ে যেতে থাকা ইরানকুন্দার পথে। ২৭ মিনিটে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এই আফ্রিকান ফরোয়ার্ড। সামনে এগিয়ে আসা গোলরক্ষক চাকিরকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। 

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। খেলোয়াড়রা দ্রুত পেছনে নেমে এসে জায়গা কমিয়ে ফেলে। বিরতির পরও অস্ট্রেলিয়ার আক্রমণের জবাব দিতে পারেনি তুরস্ক। আবার প্রতি আক্রমণে ৭৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় তারা। গোলটি করেছেন কনর মেটকাফে। 

—জা. অর্থনীতি/এএইচএ