Print Date & Time : 08 November 2026 Sunday 11:06 am

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়লো বিমান

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ছয় যাত্রীর মধ্যে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হলেও মহাসড়কে চলাচলরত কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার কিছু পর আমার সেখানে পৌঁছায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

—জা.অর্থনীতি/জেআরটি