Print Date & Time : 28 October 2026 Wednesday 05:27 am

আলোচিত ‘রয়েল রিসোর্ট’ ঘটনা নিয়ে মুখ খুললেন আল্লামা মামুনুল হক

image

অনলাইন ডেস্ক: আলোচিত নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ঘটনা নিয়ে আবারও মুখ খুলেছেন মামুনুল হক। শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ২০২১ সালের ওই ঘটনাকে ‘ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যর্থ প্রজেক্ট’ বলে উল্লেখ করেন।

পোস্টে মামুনুল হক দাবি করেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার তৎকালীন স্ত্রী জান্নাত আরাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিরা সেখানে প্রবেশ করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ওই সময় তিনি ও জান্নাত আরা স্বামী-স্ত্রী হিসেবে নিজেদের পরিচয় দিলেও ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস, বিভিন্ন ধরনের অপপ্রচার এবং তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জান্নাত আরার সঙ্গে নিজের বিয়ের বিষয়েও পোস্টে বিস্তারিত উল্লেখ করেন মামুনুল হক। তিনি বলেন, জান্নাত আরা আগে অন্য একজনের স্ত্রী ছিলেন এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের পর তিনি শরিয়তসম্মতভাবে তাকে বিয়ে করেন। তবে পারিবারিক ও সামাজিক বাস্তবতার কারণে বিষয়টি প্রকাশ্যে আনেননি বলেও জানান তিনি।

এ ছাড়া, পোস্টে তিনি দাবি করেন যে, তৎকালীন সরকারের বিভিন্ন সংস্থা তাকে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ও আদর্শিক কারণে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই ঘটনাকে ব্যবহার করা হয়েছে।

পোস্টের শেষাংশে ‘৫০১’ সংখ্যাটিকে তিনি নিজের বিরুদ্ধে পরিচালিত ‘ষড়যন্ত্রের ব্যর্থতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং সমর্থকদের এটিকে ‘বিজয়ের প্রতীক’ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

নিচে ফেসবুক পোস্টটি সংযুক্ত করা হলো-