Print Date & Time : 08 November 2026 Sunday 10:59 am

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১

image

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় টম্বলেইন শহরে বেসামরিক বিমান দুর্ঘটনায় পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। 

এতে বলা হয়, নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক। দুর্ঘটনাকবলিত স্থান এড়িয়ে চলতে সাধারণ জনগণকে অনুরোধ করেছে দেশটির পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার শিকার বিমানটি একটি প্যারাশুট স্কুলের। নিহতদের মধ্যে ৫ জন ছাত্র ও ৫ জন প্রশিক্ষক ছিলেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

—জা.অর্থনীতি/এনজে