Print Date & Time : 07 November 2026 Saturday 07:28 pm

মার্চেন্ট ব্যাংকারদের ২০৮ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিলো বিএসইসি

image

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের ২০৮ কর্মকর্তাকে বিদ্যমান আইন, বিধি-বিধান ও নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের উদ্যোগে গত ২১, ২৩, ২৫ ও ২৮ জুন ৪টি ব্যাচে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

বিএসইসি ভবনের তৃতীয় তলার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত প্রশিক্ষণে মোট ২০৮ জন কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণে সিকিউরিটিজ অর্ডিন্যান্স, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, আইপিও বিধিমালা, বিএসইসি ডেট সিকিউরিটিজ বিধিমালাসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন আইন ও বিধি-বিধান নিয়ে আলোচনা করা হয়।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হয়।

কমিশন জানিয়েছে, পুঁজিবাজারে কর্মরত কর্মকর্তাদের বিদ্যমান আইন-কানুন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া এবং তাদের পেশাগত দক্ষতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

বিএসইসি আরও জানায়, কমিশনের ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে।

—জা.অর্থনীতি/এনজে