Print Date & Time : 07 November 2026 Saturday 10:31 pm

মেলান্দহে শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগে শ্রাবন্তী বেগম নামের এক গৃহবধূকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত শ্রাবন্তী ওই এলাকার হুমায়ুন আহমেদের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে শিশুর মরদেহ উদ্ধার এবং তার মাকে আটক করে থানায় নিয়ে আসে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসি জানান, ঘটনার পর শিশুটির বাবা ও দাদাসহ স্বজনেরা থানায় এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—জা. অর্থনীতি/এলএটি