Print Date & Time : 07 November 2026 Saturday 07:17 am

আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল।

পারিবারিক ও রাষ্ট্রীয় সূত্রে জানা গেছে, খামেনির মরদেহ ইরাকের ঐতিহাসিক শহর কারবালা থেকে ইরানে আনা হয়েছে। জানাজার আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজ জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে সমাহিত করা হবে।

১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদ শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র। শিয়া মতাবলম্বীদের অষ্টম ইমাম, ইমাম রেজার (আ.) মাজার এখানেই অবস্থিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো ধর্মপ্রাণ মুসলিম এই মাজার জিয়ারত করতে আসেন।

বিশ্লেষকদের মতে, ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনিকে সমাহিত করার সিদ্ধান্ত তার ধর্মীয় ও রাজনৈতিক মর্যাদার প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির জন্মও মাশহাদে। এছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন, তাকেও একই মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

জা.অর্থনীতি/এসআই