Print Date & Time : 08 November 2026 Sunday 11:29 am

ইরানে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তৃতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি-তে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলা চালানোর পরই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই হামলার উদ্দেশ্য ছিল বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড ঘোষণা দিয়েছে, মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং কোনো জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। এই ইস্যু এখন দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

জা.অর্থনীতি/এসআই