Print Date & Time : 07 November 2026 Saturday 08:44 am

কাতারের সাবেক আমির মারা গেছেন

image

আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রোববার (১২ জুলাই) দেশটির সর্বোচ্চ সরকারি সংস্থা আমিরি দিওয়ান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

শেখ হামাদ ১৯৯৫ সালে কাতারের ক্ষমতা গ্রহণ করেন এবং ২০১৩ সাল পর্যন্ত দেশটির আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।

সাবেক এই আমিরের মৃত্যুর খবরে কাতারে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

সূত্র: আরব নিউজ

জা.অর্থনীতি/এসআই