Print Date & Time : 07 November 2026 Saturday 09:59 pm

পিতৃত্বকালীন বিরতিতে যাচ্ছেন রণবীর সিং!

image

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা জুটি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও  অভিনেতা রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন সন্তান। এদিকে, ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আপকামিং সিনেমা প্রায় ৩০০ কোটি বাজেটের‘প্রলয়’। এই মুহূর্তে নতুন এ বিগ বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়ক। এমন সময়েই পিতৃত্বকালীন বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, প্রথম সন্তান দুয়ার সময় শুধু অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। কিন্তু ওই সময় বাবা হিসেবে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেননি তিনি। এজন্য এবার এমন সিদ্ধান্ত নিচ্ছেন এ অভিনেতা। দ্বিতীয় সন্তানকে সময় দিতে আগেই শুটিংয়ের শিডিউল ঠিক করে নিচ্ছেন রণবীর। দীপিকার কোলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সন্তান আসার কথা। এই সময়টা তাই পরিবারের সঙ্গে থাকতে চান নায়ক। 

শোনা যাচ্ছে, পরিবারকে পর্যাপ্ত সময় দিতে চলতি বছর দীপাবলি পর্যন্ত শুটিং করবেন রণবীর। এরপরই তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। স্ত্রী, সন্তানের যত্নে সময় দেয়ার পর ২০২৭ সালে ফের ‘প্রলয়’ সিনেমার দ্বিতীয় দফার শুটিংয়ে অংশ নেবেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। 

—জা. অর্থনীতি/এনএ