Print Date & Time : 08 November 2026 Sunday 10:10 am

‘আপনার মেয়েকে মেরে ঘরে পুঁতে দিয়েছি’: শাশুড়িকে জানালো জামাই

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে যৌতুকের দাবিতে বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। নিহত তরুণীর নাম মুফিদুন্নিশা।

পুলিশ জানায়, গত মে মাসে মুফিদুন্নিশার বিয়ে হয় শামসের আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই এক লাখ টাকা পণের দাবিতে স্বামী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ। বিষয়টি তিনি পরিবারের সদস্যদেরও জানিয়েছিলেন।

নিহতের মায়ের দাবি, ১৪ জুলাই শামসের ফোন করে বলেন, “আপনার মেয়েকে মেরে ঘরে পুঁতে দিয়েছি, এসে নিয়ে যান।” এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে শামসের, তার বাবা ও মাকে আটক করে। জিজ্ঞাসাবাদে শামসের ঘরের মেঝেতে স্ত্রীর মরদেহ পুঁতে রাখার কথা স্বীকার করলে সেখানে খনন করে মুফিদুন্নিশার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত চলছে।

জা.অর্থনীতি/এসআই