Print Date & Time : 08 November 2026 Sunday 01:40 pm

চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬২) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

শুক্রবার (২৪ জুলাই) সকালের দিকে সীমান্তবর্তী ধর্মদহ গ্রাম এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়। নিহত সামিরুল উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিশারদ শাহের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, নিহতদের পরিবার পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিল। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। শুক্রবার সকালের দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাঠে বাঁশের মাচার ওপর স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। তেকালা পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। উদ্ধারের সময় তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা যায়, তাকে কুপিয়ে হত্যা  হয়েছে। 

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।  

—জা. অর্থনীতি/এলএটি