Print Date & Time : 27 October 2026 Tuesday 04:26 pm

দেশের প্রতিটি উপজেলায় হবে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল

image

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: দেশের প্রতিটি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

‘বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে আইন আরও কঠোর হবে’

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের রোগীসেবার মান, ওষুধের মজুত ও মেয়াদ, হাসপাতালের খাবারের গুণগত মান, চিকিৎসক সংকট এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

‘চিকিৎসকের মানবিক আচরণ রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

এ সময় হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও অসংগতি তাঁর নজরে আসে। বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষিত অবস্থায় দেখতে পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালসংলগ্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার একটি ক্লিনিকও পরিদর্শন করেন। সেখানে কিছু অনিয়ম ও অসংগতি দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

—জা.অর্থনীতি/আরএস