Print Date & Time : 07 November 2026 Saturday 10:43 am

পিএসসির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৮ ক্যাটাগরির পদের ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে পিএসসির বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর- এ আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে পিএসসির ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

—জা.অর্থনীতি/আইবিএম