Print Date & Time : 07 November 2026 Saturday 05:48 am

জামালপুরে বিজিবির পৃথক অভিযানে মাদক জব্দ

image

জামালপুর প্রতিনিধ: জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

সোমবার (৩ আগস্ট ) জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ১০৬৩ সীমান্ত পিলারের কাছে এই অভিযান পরিচালনা করেন। আটককৃত মো. নাসির কুড়িগ্রাম জেলার খাটিয়ামারী গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

বিজিবি জানায়, ইয়াবা ও ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত থাকায় মো. নাসির (৪৫) নামে একজনকে আটক করে বিজিবি সদস্যরা। অপরদিকে রোববার দিবাগত রাতে বালিয়ামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন ৫৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

অধিনায়ক লে.কর্নেল জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

—জা. অর্থনীতি/এলএটি