Print Date & Time : 08 November 2026 Sunday 09:29 pm

মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

image

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা দ্রুত পূরণ করা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করা।

আরও পড়ুন: কেন এআই বিনিয়োগকারীদের নজরে এখন মালয়েশিয়া?

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

—জা.অর্থনীতি/আরএস