Print Date & Time : 08 November 2026 Sunday 10:26 am

বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

image

নড়াইল প্রতিনিধি: প্রায় ছয় মাস আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা নড়াইল বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- নড়াইল সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ এবং সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু।

পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ২৭ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্ব-স্ব পদধারী নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এই সিদ্ধান্ত অতিবিলম্বে কার্যকর হবে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে স্ব-স্ব নেতারা কার্যকরী ভূমিকা রাখবেন বলে দল আশা করে। 

—জা. অর্থনীতি/এএইচএ