Print Date & Time : 28 October 2026 Wednesday 08:02 am

শেষ মামলাটিতেও জামিন পেলেন খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

image

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ মামলাটিতে তাকে জামিন দেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।

আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একে একে আট মামলায় জামিনের পর বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় গত ৮ জুলাই খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে গ্রেপ্তার দেখানো মোট ৯টি মামলায় জামিন পেয়েছেন সাবেক এই প্রধান বিচারপতি। তাই তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তারা আইনজীবীরা।

—জা.অর্থনীতি/আইবিএম