Print Date & Time : 07 November 2026 Saturday 09:07 am

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

image

অনলাইন ডেস্ক: কুয়েতের মানগাফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রউফ কুয়েতের আল তুয়েক কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নে।

নিহতের মেয়ের জামাই মনিরুল ইসলাম জানান, আবদুর রউফ দীর্ঘদিন ধরে আল তুয়েক কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে মধ্যে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এএইচএ