Print Date & Time : 25 October 2026 Sunday 09:42 am

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা

image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

১৬ থেকে ১৮ আগস্টব্যাপী এই কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী রিয়াজ তালুকদার, আনোয়ার হোসেন হাওলাদার ও শুভ হাওলাদারকে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।  

—জা. অর্থনীতি/এলএটি