Print Date & Time : 08 November 2026 Sunday 03:48 pm

যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: গালিবাফ

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সমঝোতার (ইসলামাবাদ সমঝোতা) শর্তগুলো পুরোপুরি মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।

মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফ বলেন, ইরানের সাথে অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তসমূহ-যার মধ্যে রয়েছে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্তি।

গালিবাফ বলেন, ‘আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই: সমঝোতা স্মারকটিতে যুক্তরাষ্ট্রের প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ-যার মধ্যে রয়েছে অবরোধ প্রত্যাহার, বাজেয়াপ্ত সম্পদ মুক্তি, তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল ফ্রন্টে সামরিক অভিযান ও হুমকি বন্ধ করা এবং অন্যান্য শর্তাবলীতে যা আমেরিকা চুক্তি অনুযায়ী সম্মত হয়েছিল-বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই প্রণালি খোলা হবে না।’

সূত্র: আল-জাজিরা

—জা.অর্থনীতি/জেআরটি