Print Date & Time : 07 November 2026 Saturday 07:36 am

যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

image

যশোর প্রতিনিধি: যশোরে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবারসহ ওসমান গনি (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটক ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব ব্যাপারীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ওসমান গনিকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণবার দুটি ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণবার সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি