Print Date & Time : 08 November 2026 Sunday 10:10 am

মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর সিভিল ইঞ্জিনিয়ার ভবন, ৬৯ মহাখালী সি/এ, বীর উত্তম এ কে খন্দকার রোডে অবস্থিত নতুন শাখাটির উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইশতিয়াকুর রহমান এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন। তিনি বলেন, আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, সুশাসন, ক্যাপিটাল অ্যাডিকোয়েসি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর গুরুত্ব দিয়ে ব্যাংকটি এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই ও সিএমএসএমই বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির, এফসিএস; অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট ব্যবসায়ীরা।

নতুন শাখার মাধ্যমে মহাখালী ও আশপাশের এলাকার গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

—জা.অর্থনীতি/আরএস