Print Date & Time : 25 October 2026 Sunday 12:17 pm

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সড়ক অবরোধ করে বিক্ষোভ

image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজে মালামাল বোঝাই ও খালাসের কাজে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রগামী সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে ওই সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিকেল ৪টার দিকে কলাপাড়া থানা-পুলিশের মধ্যস্থতায় শ্রমিকেরা সাময়িকভাবে তাদের আন্দোলন স্থগিত করেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে আসা জাহাজে দীর্ঘদিন ধরে স্থানীয় নিবন্ধিত শ্রমিকদের বাদ দিয়ে একটি সিন্ডিকেট মালামাল খালাস ও বোঝাইয়ের কাজ নিয়ন্ত্রণ করছে। বারবার আবেদনের পরও তাদের দাবি না মানায় এই আন্দোলনের ডাক দেওয়া হয়। অবিলম্বে নিবন্ধিত শ্রমিকদের কাজে নিয়োগ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন তারা।

অবস্থান কর্মসূচিতে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক মো. শাহ জামাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তর বক্তব্য রাখেন।

—জা. অর্থনীতি/এলএটি