Print Date & Time : 08 November 2026 Sunday 12:24 am

সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর সরকার

image

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাজনকভাবে জন্মহার কমে যাওয়ার ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথে রয়েছে বিশ্বের অন্যতম ধনী নগররাষ্ট্র সিঙ্গাপুর। শিগগিরই দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হতে চলেছে।

এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে দেশটির সরকার।

ঘোষণা অনুযায়ী, সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই সরকারের কাছ থেকে পাবেন প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৭ লাখ টাকা)। 

‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতি তুলে ধরছেন ২ তরুণ

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে এ প্রণোদনার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং।

তিনি বলেন, ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।

ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশনের তথ্যমতে, নতুন প্যাকেজটি পূর্বের দুটি স্কিমকে একত্র করে প্রণয়ন করা হয়েছে। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে ১ এপ্রিল ২০২৭ বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুটি কিস্তিতে প্রদান করা হবে। শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট হিসেবে দেওয়া হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলারে।

বর্তমান স্কিমগুলোর তুলনায় প্রথম সন্তানের বয়স ১৭ হওয়া পর্যন্ত অতিরিক্ত ৪২ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন নাগরিকরা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আর্থিক সহায়তার পরিমাণ আরও ১৯ হাজার সিঙ্গাপুর ডলার বাড়বে।

—জা. অর্থনীতি/এনজে