Print Date & Time : 08 November 2026 Sunday 02:28 pm

ফ্যাসিস্টদের পুনর্বাসনে মুখোশধারীরা ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: মুখোশধারী অনেকেই এখনও দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের কল্যাণে রোডম্যাপ তৈরিতে কাজ করতে হবে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে এমন আয়োজনের প্রশংসার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ষড়যন্ত্র নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে, যাতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। সরকার ভুল করলে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

—জা.অর্থনীতি/জেআরটি