Print Date & Time : 07 November 2026 Saturday 08:50 am

বিজিবির অভিযানে সাড়ে ৪৮ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

image

শেরপুর প্রতিনিধি: শেরপুর-ময়মনসিংহ সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মুঠোফোনের ডিসপ্লে পাচারের সময় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিপুল পরিমাণ এসব ডিসপ্লে জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা ডিসপ্লের সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা মুঠোফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানায়নি বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি