Print Date & Time : 07 November 2026 Saturday 11:50 pm

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন ডিগ্রির চর এলাকায় অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার(৩১ আগস্ট) সকলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়ন এর সিও লে. কর্ণেল মেহেদী ঈমাম।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর সিও লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান , সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা বাড়ানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি