Print Date & Time : 07 November 2026 Saturday 08:38 am

ঐতিহ্যবাহী কারবালা মসজিদের উন্নয়নে পৌনে দুই কোটি টাকা বরাদ্দ

image

যশোর প্রতিনিধি: যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি ৭৮ লাখ ৬৪৬ টাকার প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। 'সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)' শীর্ষক প্রকল্পের আওতায় এই বিশাল অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

সম্প্রতি এলজিইডি সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই মসজিদের উন্নয়নে 'ইমপ্রুভমেন্ট অফ কারবালা জামে মসজিদ আরবপুর ইউনিয়ন' প্রকল্পের আওতায় দরপত্র আহ্বানের প্রাথমিক অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। সরকারি এই বরাদ্দ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তোষ প্রকাশ করে বার্তা দিয়েছেন স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্টরা।

কারবালা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান জানান, মসজিদটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ছিল এবং দ্বিতীয় তলার কাজ চলমান অবস্থায় এই সরকারি বরাদ্দ পাওয়ার ফলে নির্মাণকাজ আরও গতিশীল হবে। সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, সরকারি এই বড় বরাদ্দের মাধ্যমে মসজিদের ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে। খুব দ্রুতই প্রকল্পটির কাজ শুরু হবে বলে তারা আশা প্রকাশ করেন।

—জা. অর্থনীতি/এলএটি