Print Date & Time : 08 November 2026 Sunday 07:01 am

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরে রাজিব পরিবহন বাসের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।  

সোমবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহেরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।

আইফোন কিনতে বিক্রি করা শিশু উদ্ধার, দাদা-দাদির কাছে হস্তান্তর

নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী, বাকি দুইজন বাসের যাত্রী ছিল। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি। 

—জা. অর্থনীতি/এনজে