Print Date & Time : 25 October 2026 Sunday 11:45 am

জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা

image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের ব্যাংক খাতে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মার্চ শেষে এ পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে মোট ঋণের মধ্যে শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ। মার্চ শেষে এ হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মার্চ থেকে জুন—এই তিন মাসেই ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ও হার দুটিই বেড়েছে। এতে ব্যাংকগুলোর সম্পদের মান ও ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

ব্যাংক খাতে দীর্ঘদিন ধরে উচ্চ খেলাপি ঋণ, ঋণ পুনঃতফসিল ও আদায়-সংক্রান্ত দুর্বলতা রয়েছে। নতুন করে শ্রেণিকৃত ঋণ বাড়ায় ব্যাংকগুলোর মূলধন, আয় ও তারল্য ব্যবস্থাপনার ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

—জা.অর্থনীতি/আরএস