Print Date & Time : 08 November 2026 Sunday 03:57 pm

ইরানের হামলার শঙ্কা: বাহরাইনে সতর্কতা জারি করল মার্কিন দূতাবাস

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার শঙ্কায় বাহরাইনে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এ সতর্কতায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, ইরান আগেও এ অঞ্চলের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী তিনটি ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এরপরই এমন সতর্কতা আসল। তারা বলেছে, বাহরাইন থেকে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তাই সবাই যেন সেভাবে প্রস্তুত থাকেন।

বিবৃতিতে দূতাবাস এ ব্যাপারে বলেছে, “মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে এবং হুট করেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।”

“মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের মনে করিয়ে দিচ্ছে যে, ইরান আগে বাহরাইনের বেসামরিক অবকাঠামো—এমনকি মানামার হোটেলগুলোকেও লক্ষ্যবস্তু করেছিল।”

“বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ ও ভ্রমণসংক্রান্ত যেকোনো বিভ্রান্তির বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায় তখন বাহরাইনে ব্যাপক হামলা চালিয়েছিল ইরানি সেনারা। -সূত্র: আলজাজিরা

—জা.অর্থনীতি/আরএস