Print Date & Time : 08 November 2026 Sunday 12:14 am

দেড় ঘণ্টা পর মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে একটি পুরনো চারতলা ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বেলা ১২টা ৪০ মিনিটে মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এনজে