ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর থানাস্থ ২নং শহর পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচান প্রজন্ম, বাঁচাই জীবন’সহ বিভিন্ন মাদকবিরোধী সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালিটি কাউতলী এলাকার বিভিন্ন সড়ক ও গলি প্রদক্ষিণ করে। এ সময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
র্যালি শেষে কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. এলেন সর্দারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মো. হাফিজ উল্লাহর সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
স্ত্রীকে দেওয়া কথা আর রাখা হলো না কাতারপ্রবাসী আজমের
পথসভায় বক্তব্য রাখেন ২নং শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. বেলাল হোসেন, কাউতলী পঞ্চায়েতের সদস্য হাজী রহিছ মিয়া, আমানুল হক সেন্টু, জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক শেখ মো. সাদির, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষা অনুরাগী কামরুল হক, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের সভাপতি বাবুল চৌধুরী, অ্যাডভোকেট সুলায়মান হোসেন জুয়েল, শেখ মো. রিমন, সোহেল, মাহমুদউল্লাহ ও আলামিনসহ আরও অনেকে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পরে কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু সালেহর মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
—জা. অর্থনীতি/এনজে