Print Date & Time : 08 November 2026 Sunday 10:55 am

কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

image

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে অগ্নিকাণ্ডে বসতঘর ও গবাদিপশু হারিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভিটিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের বাসভবনে গিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নিহত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মানসিক সান্ত্বনা জানান। আগামীতেও যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। পরম করুণাময়ের নিকট ক্ষতিগ্রস্ত পরিবারের ধৈর্য ধারণের প্রার্থনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পশ্চিম ভিটিপাড়া গ্রামের হাফেজ ইসমাঈলের বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন রান্নাঘর পেরিয়ে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে রান্নাঘর ও গোয়ালঘর পুরোপুরি ভস্মীভূত হয় এবং গোয়ালঘরে বাঁধা থাকা দুটি দুগ্ধজাত গরু পুড়ে মারা যায়। ফলে পরিবারটি বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবু ঈসা আফি আনহু, সহকারী সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ হাদী, পুলেরঘাট আঞ্চলিক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন আকাশ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

—জা. অর্থনীতি/এলএটি