Print Date & Time : 20 October 2026 Tuesday 09:02 pm

সাতসকালে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী

image

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে তুমুল বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টা থেকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছু সময় পরপর বজ্রপাত হয়। এরপর সকাল সোয়া ৭টা থেকে শুরু হয় তুমুল বৃষ্টি।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছিল, আজ রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।

—জা. অর্থনীতি/এএইচএ