Print Date & Time : 24 October 2026 Saturday 07:40 pm

গরুর সাথে বাইকের ধাক্কা: মুখ থেঁতলে যাওয়ায় শনাক্ত হচ্ছে না মরদেহ

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের পূর্ব তালিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে চলাচলের সময় একটি গরুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তির মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

তবে তার সঙ্গে থাকা মানিব্যাগে একটি মাদ্রাসাছাত্রের ছবি পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

ভিটেমাটি বেচে সৌদি যাওয়া নিজামের লাশ পড়ে আছে মর্গে

নিহতের পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাকে চিনে থাকলে বা তার পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানা থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। 

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতের মুখমণ্ডল থেঁতলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে