Print Date & Time : 26 October 2026 Monday 02:56 pm

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলার একটি ফ্লাইট এই টার্মিনাল থেকে প্রথম যাত্রা করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী অক্টোবরে এই টার্মিনাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা থাকলেও আজ থেকে এখান থেকেই সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তোজা হোসেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিমানবন্দরের সব বিভাগ ও এয়ারলাইনসগুলোকে গত বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছিল।

দেশের সব হাট-বাজারে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুসা আহমেদ বলেন, আজ নতুন টার্মিনাল থেকে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার মাধ্যমে কার্যক্রমের সূচনা হলো। প্রায় ৭০ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করে। নতুন ভবনে আধুনিক নানা সুযোগ-সুবিধা রয়েছে।

মূলত, কক্সবাজার বিমানবন্দরটি আধুনিকায়নের জন্য যাত্রী ও এয়ারলাইনসগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। এছাড়া কক্সবাজার একটি প্রধান পর্যটন গন্তব্য হওয়ায় এবং আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য একটি প্রজেক্ট চলমান থাকায় সরকার নতুন ভবন থেকে ফ্লাইট কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

পাটখড়ি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য

এর আগে গত বুধবার নতুন টার্মিনাল ভবন চালুর প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

পরিদর্শন শেষে তিনি জানিয়েছিলেন, বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী সব অভ্যন্তরীণ এয়ারলাইনস তাদের যাত্রী ব্যবস্থাপনা কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে।অভ্যন্তরীণ কার্যক্রম শুরুর পর আগামী মাসে আমরা এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা উদ্বোধন করব।

—জা. অর্থনীতি/এনজে