Print Date & Time : 28 October 2026 Wednesday 05:25 am

বাগেরহাটে বিকাশ-নগদ থেকে অর্থ লোপাট চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

image

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অভিনব কায়দায় সিম রিপ্লেসমেন্ট করে বিকাশ ও নগদ থেকে অর্থ হাতানো চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

তিনি বলেন, গ্রেপ্তাররা বিকাশ নগদ এজেন্ট ও গ্রাহকদের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে ধারণ, ফিঙ্গারপ্রিন্টের দৃশ্যমান প্যাটার্ন আলাদা, ডিজিটাল প্যাটার্নকে পুনরুৎপাদন, কৃত্রিমভাবে তৈরি ও ছাপ ব্যবহার করে সিম রিপ্লেসমেন্ট করে এবং রিপ্লেস হওয়া সীমের এমএফএস হিসেবে প্রবেশ করে গ্রাহকের ফান্ড ট্রান্সফার করে অর্থ হাতিয়ে নিত।

গ্রেপ্তারদের মধ্যে ৪ জন কারাগারে এবং ৫ জনকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

রংপুরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেপ্তার

পুলিশ জানায়, গত ২৭ জুন ভোরে ৩টি সিমে থাকা ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে নিয়ে যায় প্রতারকরা। মোংলা থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়। ওই মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ১১টি মুঠোফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই চক্রের সাথে অন্য যারা রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ইয়াছিন সওদাগর (২১), মো. শামীম মেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশরাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)। এদের এসব আসামি এর আগেও এ ধরণের জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এনজে