Print Date & Time : 07 November 2026 Saturday 06:19 am

মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দূর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তার নিজ বাড়িতে দাদির সাথে থাকেন। গত ৩০ সেপ্টেম্বর সকালে ভিকটিম তার নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় তাদের প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করে।  

রাতের আঁধারে বিদ্যালয়ের ১১ ফ্যানসহ সাউন্ড সিস্টেম চুরি

ঘটনার সময় দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে অভিযুক্ত শামছুল আলম এ ঘটনা ঘটায়।

অভিযুক্ত শামছুল আলম ৩ সন্তানের জনক। ঘটনার পর থেকে শামছুল আলম পালাতক রয়েছেন। 

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ভিকটিমের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমের ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।

—জা. অর্থনীতি/এনজে