Print Date & Time : 22 October 2026 Thursday 01:29 am

পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ

image

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকরা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন। এ সময় ক্ষুব্ধ আন্দোলনের একপর্যায়ে মাদ্রাসার সুপারের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে আতাইকুলা কাছারপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা এর আগে একাধিকবার মাদ্রাসার সুপার হুজজাতুল্লাহর কাছে এ বিষয়ে অভিযোগ করলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তা রবিবারের বিক্ষোভে রূপ নেয়।

খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

—জা. অর্থনীতি/এলএটি