Print Date & Time : 07 November 2026 Saturday 07:33 am

সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের

image

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

শনিবার (৩ অক্টোবর) আরামকোর একটি তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। পরে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে আগুনের কারণ নিয়ে সৌদি কর্তৃপক্ষ বা সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, হামলার লক্ষ্যবস্তুতে আগুন ধরে যায়। ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত এলাকায়, বিশেষ করে রাজধানী সানায় সৌদি বিমান হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

সারি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় হুথি-নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালানো হয়েছে। 

—জা. অর্থনীতি/এএইচএ