Print Date & Time : 07 November 2026 Saturday 10:09 am

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য ইতিহাস

image

আন্তর্জাতিক ডেস্ক: নোবেল পুরস্কারের দীর্ঘ ইতিহাসে একই পরিবারের একাধিক সদস্যের এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এর মধ্যে পিতা-পুত্রের নোবেল জয়ের নজির বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজ্ঞানভিত্তিক বিভিন্ন শাখায় এমন কয়েকটি পরিবার বিশ্বমঞ্চে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

উইলিয়াম হেনরি ও উইলিয়াম লরেন্স ব্র্যাগ:
স্ফটিকের গঠন এক্স-রে ব্যবহার করে বিশ্লেষণের জন্য ১৯১৫ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ ও পুত্র উইলিয়াম লরেন্স ব্র্যাগ। একই বছর পিতা-পুত্রের যৌথ নোবেলজয়ের এটিই অন্যতম উল্লেখযোগ্য নজির।

জে জে থমসন ও জর্জ পেজেট থমসন:
ইলেকট্রন ও গ্যাসে বিদ্যুৎ পরিবাহিতা নিয়ে গবেষণার জন্য জে জে থমসন ১৯০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। ১৯৩৭ সালে তাঁর ছেলে জর্জ পেজেট থমসন ইলেকট্রনের বিচ্ছুরণ নিয়ে গবেষণার জন্য একই বিভাগে নোবেল লাভ করেন।

নিলস বোর ও অগে বোর:
নিলস বোর ১৯২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। তার ছেলে অগে বোর ১৯৭৫ সালে একই বিভাগে নোবেল লাভ করেন।

ম্যান সিগবান ও কাই সিগবান:
এক্স-রে স্পেকট্রোস্কোপি নিয়ে গবেষণার জন্য ম্যান সিগবান ১৯২৪ সালে নোবেল পান। তার ছেলে কাই সিগবান ১৯৮১ সালে উচ্চ-রেজোলিউশন ইলেকট্রন স্পেকট্রোস্কোপির উন্নয়নের জন্য নোবেল লাভ করেন।

হ্যান্স ফন ইউলার-চেলপিন ও উলফ ফন ইউলার:
হ্যান্স ১৯২৯ সালে রসায়নে এবং তার ছেলে উলফ ১৯৭০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান।

আর্থার ও রজার কর্নবার্গ:
আর্থার কর্নবার্গ ১৯৫৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। ২০০৬ সালে তার ছেলে রজার কর্নবার্গ রসায়নে নোবেল লাভ করেন।

সুনে কে. বার্গস্ট্রম ও সোভান্তে পাবো:
সুনে কে. বার্গস্ট্রম ১৯৮২ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান। চার দশক পর, ২০২২ সালে তাঁর ছেলে সোভান্তে পাবো একই বিভাগে নোবেল লাভ করেন।

জা.অর্থনীতি/এসআই