Print Date & Time : 08 November 2026 Sunday 04:05 pm

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

image

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১ জন।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ঢাকায় একজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬ হাজার ২৯৭ জন।

—জা.অর্থনীতি/আইবিএম