Print Date & Time : 21 October 2026 Wednesday 02:29 am

বিএনপি নেতা ও সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

image

অনলাইন ডেস্ক: ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন তার বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে বাবার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সবার কাছে তার বাবার জন্য দোয়া প্রার্থণা করেন।

ঢাকার সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

—জা.অর্থনীতি/আইবিএম